1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক

ডেক্স রিপোর্ট
    Update Time : Tuesday, October 22, 2024
  • 513 Time View
জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তারা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

সাক্ষাৎকালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। মতবিনিময়কালে তারা বংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। আমিরে জামায়াত সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');