1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াতের শোক - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াতের শোক

ডেক্স রিপোর্ট
    Update Time : Thursday, October 9, 2025
  • 375 Time View
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক এবং স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক এবং স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

আজ বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক শোকবাণীতে এ শোক প্রকাশ করেন।

 

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার বিষয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি অসামান্য প্রজ্ঞা, দক্ষতা ও নিষ্ঠার সাথে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার কাঠামোকে আরো কার্যকর ও জবাবদিহিমূলক করতে তিনি যে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা পেশ করেছেন, তা দেশের নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে। তার ইন্তিকালে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

 

তিনি আরো বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও বিশ্লেষক। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন নিবেদিত ছিলেন। বাংলা ও ইংরেজি ভাষায় তার রচিত প্রায় ২০টি গ্রন্থ এবং দেশী-বিদেশী জার্নাল ও পত্রিকায় প্রকাশিত অসংখ্য প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে।

 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে তিনি স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

 

উল্লেখ্য, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ছিলেন। শোকবাণীতে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');