1. mdsabbirzamader7@gmail.com : admin :
দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধি
    Update Time : Thursday, November 13, 2025
  • 263 Time View

সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১২ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলমের নেতৃত্বে শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি উপজেলা পরিসরের সামনের এলাকায় এসে শেষ হয়।

​বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আকতার হোসেন মোল্লা, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এবং বিএনপি নেতা ডা. ইউল্ড্রফ আলীসহ প্রমুখ স্থানীয় নেতৃত্ব।

​পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সমাবেশে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা।
​বক্তারা সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও অস্থিতিশীলতার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনেন। তারা গত মঙ্গলবার রাতে লোহাগড়া সরকারি কলেজে পোষ্টার টাঙানো এবং কোটাকোল ইউনিয়ন মাইনগ্রাম এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব চালানোর ঘটনার তীব্র নিন্দা জানান।
​নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকাল আওয়ামী লীগের ডাকে কথিত ‘ঢাকা লকডাউন’কে কেন্দ্র করে নড়াইল-লোহাগড়ায় কোথাও আওয়ামী লীগের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। এ ব্যাপারে বিএনপি কর্মীদের যেকোনো সর্বাত্মক ও সজাগ থাকার আহ্বান ।”

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');