1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
তিল কাটতে গিয়ে চোখে পড়ে কংকাল, তদন্তে পুলিশ - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

তিল কাটতে গিয়ে চোখে পড়ে কংকাল, তদন্তে পুলিশ

মোঃ সাব্বির জমাদ্দার, স্টাফ রির্পোটার
    Update Time : Monday, June 23, 2025
  • 498 Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে স্থানীয় এক কৃষক তিল ক্ষেত কাটার সময় বিলের মধ্যে কংকালটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

লোহাগড়া থানা পুলিশ জানায়, লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বাসিন্দা মো. সাখাওত হোসেন তিল কাটার সময় কংকাল ও মাথার খুলি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে জানান। পরে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কংকালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মানুষের কংকাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর। আমরা সকল থানায় তথ্য পাঠিয়েছি এবং পরিচয় শনাক্তে কাজ চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।”

পুলিশের পাশাপাশি স্থানীয়রাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কংকালটির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');