1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
ইসলামী দলগুলোর ঐক্য, ভোট দিবে এক বাক্সে, থাকবে অভিন্ন প্রার্থী - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

ইসলামী দলগুলোর ঐক্য, ভোট দিবে এক বাক্সে, থাকবে অভিন্ন প্রার্থী

ডেক্স রিপোর্ট
    Update Time : Monday, June 23, 2025
  • 608 Time View
ইসলামী দলগুলোর ঐক্য, ভোট দিবে এক বাক্সে, থাকবে অভিন্ন প্রার্থী
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে ইসলামি দলগুলোতে। তাদের মতে, নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পুরোনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন। নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা। ভোট যাতে এক বাক্সে যায়, সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে অধিকাংশ দল।

 

সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন তথা একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ অন্তত ১০টি দল। এসব দলগুলোর মধ্যে রয়েছে- খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের দুটি অংশ, ইসলামী ঐক্যজোটের একাংশ, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ এবং নেজামে ইসলাম পার্টির দুটি অংশ। সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে জামায়াতসহ প্রায় সব ইসলামী দল ও শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে।

 

 

জোটের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ইসলামী দলগুলোর নেতারা বলছেন-এখনো দৃশ্যমান কোনো কাঠামো দাঁড়ায়নি। তফসিল ঘোষণার পর হয়তো দৃশ্যমান কিছু হতে পারে।

 

ইসলামী দলগুলোর ঐক্য ঠেকাতে ষড়যন্ত্র চলছে বলেও জানান নেতারা। তাদের অভিযোগ- বিপক্ষ শক্তি ইসলামী দলগুলোকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখাচ্ছে।

 

 

 

গত ২৯ মে খেলাফত মজলিস কার্যালয়ে সমমনা ৫টি ইসলামী দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামি দলগুলোর পক্ষ থেকে এক আসনে একজন প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');