1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৮০০ ছাড়াল - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৮০০ ছাড়াল

ডেক্স নিউজ
    Update Time : Friday, September 5, 2025
  • 298 Time View

আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন তালেবান কতৃপক্ষ। কুনার প্রদেশের স্থানীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রহিমুল্লাহ হামজালা সরকারি বাখতার নিউজ এজেন্সিকে বলেছেন, প্রদেশের মাজার দারাহ এলাকায় ১ হাজার ৮২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

 

তিনি আরো বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন এবং জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’ তালেবান সরকার আশঙ্কা করছে, নাঙ্গারহার, লাঘমান এবং পাঞ্জশির প্রদেশ থেকে হতাহতের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');