1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে কাতারকে আগেই জানিয়েছিল ইরান - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে কাতারকে আগেই জানিয়েছিল ইরান

ডেক্স রিপোর্ট
    Update Time : Tuesday, June 24, 2025
  • 785 Time View
কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কাতারকে আগে থেকেই জানিয়েছিল ইরান।

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কাতারকে আগে থেকেই জানিয়েছিল ইরান।

 

বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ইরানি কর্মকর্তারা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগে আক্রমণের বিষয়ে আগেই জানিয়েছিল।

 

সূত্রটি জানিয়েছে, হতাহতের সংখ্যা কমিয়ে আনা এবং র‍্যাম্প থেকে দূরে থাকার জন্য এই সমন্বয় করা হয়েছিল।

 

এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলায় কোনো মার্কিন আহত বা নিহত হওয়ার খবর তারা জানেন না।

 

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে- তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিমান ঘাঁটিতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

 

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, তাদের সামরিক অভিযান কাতার ও কাতারের জনগণের প্রতি কোনো হুমকি তৈরি করেনি। কাতারকে তারা ‘ভ্রাতৃপ্রতিম ও মিত্র’ হিসেবে গণ্য করে এবং এই অভিযানে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে দাবি করে তেহরান।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');