
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন ২৪শের আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মোস্তাফিজ। তিনি বলেন,একজন মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে, মব লিঞ্চিংয়ের শিকার হয়ে জীবন দিতে হয়েছে তাকে যদি ভুয়া শহীদ বলা হয়, আমরা বসে থাকব না। নড়াইলে ৬৭ জন জুলাই যোদ্ধা আছেন, যারা গুলিবিদ্ধ বা গুরুতর আহত। তাই কোনো তদন্ত বা প্রমাণ ছাড়া ভিত্তিহীন সংবাদ প্রকাশ অগ্রহণযোগ্য। আমরা প্রথম আলোকে প্রতিবাদলিপি পাঠাবো এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দেশে প্রথম আলো বর্জনের ডাক দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহত রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার। তিনি বলেন,সবাই জানে আমার স্বামী শহীদ, গেজেটে তার নামও অন্তর্ভুক্ত। তারপরও কেন সংবাদপত্রের মাধ্যমে এমন গুজব ছড়ানো হচ্ছে? কিছু ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল, যার কোনো ভিত্তি নেই। প্রমাণ দিতে পারলে আমরা যে কোনো সাজা মেনে নেব। আর প্রমাণ না থাকলে ক্ষমা চাইতে হবে এবং সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
এ সময় ভক্সপপ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।