1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
৭দিন আটকিয়ে রেখে মুসলিম তরুনীকে ধর্ষন, ২০ দিন পর ধর্ষক জয় কুড়ি গ্রেপ্তার - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

৭দিন আটকিয়ে রেখে মুসলিম তরুনীকে ধর্ষন, ২০ দিন পর ধর্ষক জয় কুড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
    Update Time : Thursday, September 4, 2025
  • 279 Time View

লক্ষ্মীপুরে বাসায় ৭দিন তরুনীকে আটকিয়ে রেখে মুসলমান তরুনীকে ধর্ষনের ঘটনার প্রধান আসামী জয়কুড়ি(২৫)কে গ্রেফতার করছে পুলিশ।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের কিছুক্ষন পর জয়কুড়িকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত জয়কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুঁইয়া সড়কের স্বর্ণ ব্যাবসায়ী অনন্ত কুড়ীর ছেলে।।

 

গত ১৫ আগষ্ট রাতে জয়কুড়িসহ তিনজনকে আসামি করে নির্যাতিত ওই তরুনীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিল জয়কুড়ি। ঘটনার ২০দিন পর অবশেষ গ্রেফতার হলেন জয়কুড়ি। এর আগে রায়পুর বাজারে জয়কুড়িসহ অন্যদের গ্রেফতারের দাবীতে আন্দোলনে নামে নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

জানা গেছে, টকবগে সুদর্শন যুবক জয় কুড়ি মা-বাবার অবাধ্য হয়ে স্বর্ণ ব্যবসার আড়ালে বন্ধুদের নিয়ে মাদক (ইয়াবা) সেবনে মেতে থাকতো । অপরদিকে-স্বর্ণ সুন্দরী তরুনীদের প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করতো। গত তিন মাস আগে রাতে ইয়াবা ক্রয়ের জন্য ফোন করে লক্ষ্মীপুর জেলার রায়পুরে মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের পাশে ভাড়াটিয়া মনির হোসেনকে (৫০)। তবে ফোন কলটি রিসিভ করে তরুনী মেয়ে (১৪)। সেই সুত্র ধরেই জয় কুড়ি ওই তরুনীর সাথে প্রেমের ফাঁদ পেতে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এই সূত্র ধরে ১৪ আগষ্ট সন্ধায় জয় কুড়ি তরুনীকে তাদের বাসার সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে যায় সুদূর কক্সবাজারে। সেখানে তরুনীকে ৩দিন রাখার পর লক্ষ্মীপুর জেলা শহরে একটি বাসায় ৪ দিন রেখে তরুনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কপালে জয়কুড়ি সিঁধুর পড়াতে গেলে তখনই ঘটনার বিপত্তি ঘটে। এ সময় এ তরুনী বুঝতে পারেন জয় কুড়ি হিন্দু ধর্মের ছেলে। এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে যাওয়ার আগেই তাকে তুলে আবার রায়পুর শহরের মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন এ তরুণী। জয়কুড়ি হিন্দু সম্প্রদায়ের হলেও মুসলিম তরুনী সেটা অবগত ছিলেন না। জয়কুড়ি এ তরুনীকে মুসলিম হিসেবে পরিচয় দিয়েছিলেন বলেও জানান।

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ধর্ষণের ঘটনায় জয়কুড়িসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভিকটিম তরুনীর বাবা। তবে মামলায় তরুনীকে ৭দিন আটকে রেখে ধর্ষনের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত জয়কুড়ি। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত জয়কুড়ি ধর্ষনের বিষয়টি স্বীকার করছে করেছে পুলিশ জানিয়েছে।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');