1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
শিবিরের ওপর প্রকাশ্যে গুলি চালানো নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা গ্রেপ্তার - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

শিবিরের ওপর প্রকাশ্যে গুলি চালানো নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা গ্রেপ্তার

ডেক্স রির্পোট
    Update Time : Thursday, September 4, 2025
  • 244 Time View

২০১২ সালের ২ অক্টোবর ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করা নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন ওরফে শ্যুটার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বুধবার সকালে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ ।

 

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ জন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে। যাদের একজন তুহিন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল হাসান ওরফে সোহেল হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে ডাকাতির মামলা এবং অস্ত্রবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই রাতে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল হাসান।

এ ঘটনায় ১৭ জুলাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহামঞ্চদ নোমানের দায়ের করা মামলায় তৌহিদ আল হোসেনকে আসামি করা হয়।সূত্র আরো জানায়, ২০১১ সালের ২১ আগস্ট নগরের পদ্মা আবাসিক এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তৌহিদ আল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

আর ২০১২ সালের ২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের ওপর তৌহিদ আল হোসেনকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। যার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');