1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
নড়াইলে আধিপত্য দ্বন্দ্বে উত্তেজনা, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

নড়াইলে আধিপত্য দ্বন্দ্বে উত্তেজনা, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা

নড়াইল প্রতিনিধি
    Update Time : Tuesday, July 29, 2025
  • 377 Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় যেন শান্তির লেশমাত্র নেই। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি নিজস্ব স্বার্থসিদ্ধির লক্ষ্যে নিরীহ গ্রামবাসীর ওপর চালিয়ে যাচ্ছে নির্যাতন, হুমকি ও সহিংসতা।

ভুক্তভোগীরা জানায়, স্থানীয় এনায়েত লস্কর ও ইউপি সদস্য ওহিদ শেখের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ—চাঁদাবাজি, সন্ত্রাস সৃষ্টি এবং সহিংসতা। তাদের নেতৃত্বে ইতোমধ্যে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে তিনটি মামলা দায়ের হয়েছে। এলাকার মানুষ অভিযোগ করেন, বয়রা গ্রাম থেকে এসে তারা উলা গ্রামে ‘শাসন’ কায়েমের নামে সন্ত্রাস ও নির্যাতন চালাচ্ছেন।

অভিযোগ রয়েছে, তারা রাজনৈতিক তকমার আড়ালে মাদককারবারিদের আশ্রয়, চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, চাঁদাবাজি ইত্যাদির মাধ্যমে পুরো গ্রামকে অস্থির করে তুলেছে। কেউ প্রতিবাদ করলে তাকে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ সমর্থক আখ্যা দিয়ে হয়রানি, এমনকি মিথ্যা মামলার ভয় দেখানো হয়।

এলাকাবাসীর মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা বিএনপির নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তারে তৎপর হয়ে ওঠে। এমনকি নিজেদের বাড়িঘর ভেঙে প্রতিপক্ষের নামে কাউন্টার মামলা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে।

উল্লেখ্য গত ১১ জুলাই (শুক্রবার) রাতে বিএনপির উলা ওয়ার্ড সভাপতি তবিবর মোল্লা সমর্থিত জুয়েল মোল্লা, শরিফুল, জাকির, আনিচ, সিনবাদসহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। অভিযোগের আঙুল এনায়েত লস্কর, মেম্বার ওহিদ শেখ, ওমর মোল্লা, মশিয়ার শেখ ও তাদের অনুসারীদের দিকে।

পরবর্তীতে ১৩ জুলাই (রবিবার) সকালে বাবু গাজী নামের আরেকজনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সংক্রান্ত একটি মামলা ১৮ জুলাই লোহাগড়া থানায় দায়ের হয়েছে।

লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজী জানান, “উলা গ্রামের দ্বন্দ্বটি মূলত সামাজিক এবং দীর্ঘদিনের। এখানে দলীয় রাজনীতির কোনো ভূমিকা নেই।”

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা গোলাম মোস্তফা, আলেয়া বেগম, ফুল মিয়া গাজী প্রমুখ বলেন, “উভয় পক্ষেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছে, কিন্তু এটি সামাজিক আধিপত্যের দ্বন্দ্ব। রাজনৈতিক রূপ দিয়ে একটি মহল সুযোগ নেওয়ার চেষ্টা করছে।”

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, “ঘটনার স্থায়ী সমাধানে এলাকায় পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতারাও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

 

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');