প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:১০ এ.এম
ভিটামিন
মোঃ সৈয়দুল ইসলাম
ঠিকানা: তেঁতুলিয়া ব্র্যাক অফিস, মোহনগঞ্জ, নেত্রকোনা।
তারিখ: ২৬/০৭/২০২৫
গাজর, কুমড়ায় ভিটামিন এ
যতোই পারি খাবো,
মিষ্টি আলু, পালং শাকেও
এ ভিটামিন পাবো।
মাংস, ডিমে ভিটামিন বি
সাধ্যমতো খাবো,
শাকসবজিতেও বি আছে ভাই
বাড়িতে লাগাবো।
কমলা, লেবুয় ভিটামিন সি
খাবো বেশি করে,
পেয়ারাতেও সি ভিটামিন
কিনে রাখবো ঘরে।
সূর্যের আলোয় ভিটামিন ডি
দুধেও ডি আছে,
এই সমস্ত খাবার খেয়েই
জীবন সবার বাঁচে।
Copyright © 2026 Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ. All rights reserved.