1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

নড়াইল প্রতিনিধি
    Update Time : Tuesday, October 7, 2025
  • 257 Time View
নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ছবিঃ প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত আরিফুর রহমান উপজেলার কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকির নামে এক ব্যক্তির বাড়িতে পানির মোটরে নষ্ট হওয়ায় তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক পণ্য বিক্রির দোকানে যান। এসময় দোকানের মালিক তাকে নিহত আরিফুর নামে ওই ব্যক্তিকে নিয়ে যেতে বলেন। পরে বাড়ির মালিক সাইফার ফকির আরিফুরকে ৫০০ টাকা চুক্তিকে মোটর ঠিক করতে নিয়ে যান।

 

এরপর আরিফুর ওই বাড়িতে গিয়ে মোটরের বিদ্যুতের তার প্লাস দিয়ে কাটতে যান, তখন বাড়ির মালিক সাইফার তাকে মেইনসুইচ বন্ধ কর নিতে বলেন। কিন্তু আরিফুর বলেন যে বন্ধ করা লাগবে না। এর কিছুসময় পর বিদ্যুতের তার কাটার সময় আরিফুর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির মালিক মেইন সুইচ অফ করেন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');