1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী তদন্ত শুরু ট্রাইব্যুনালে - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী তদন্ত শুরু ট্রাইব্যুনালে

ডেক্স রিপোর্ট
    Update Time : Tuesday, October 7, 2025
  • 336 Time View
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

 

আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার ইঙ্গিত দেন চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে আমরা বলতে পারব দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি।

 

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর আওয়ামী লীগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

 

অভিযোগে বলা হয়, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোটকেও দায়ী করা হয়। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তের পরই বিচারের ব্যবস্থা নেয়া হবে।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');