1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
চাঁদা না পেয়ে অস্ত্র হাতে বিএনপি নেতার শোডাউন - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

চাঁদা না পেয়ে অস্ত্র হাতে বিএনপি নেতার শোডাউন

স্টাফ রিপোর্টার
    Update Time : Monday, June 23, 2025
  • 456 Time View
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভুঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভুঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।

 

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ বিষয়ে সন্ধ্যায় ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

 

জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ও তার লোকজন প্রবাসী কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

 

চাঁদা দিতে অস্বীকার করায় রোববার দুপুরে শাহজাহান ভুঁইয়ার নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভুঁইয়াসহ ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে। পরে শাহ জাহান ভুঁইয়া বন্দুক তাক করে হত্যার হুমকি দেন। এ সময় তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

 

 

 

অভিযুক্ত সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, ‘পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলায় বাধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। তবে আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় কেড়ে নিলে সেটা ফিরিয়ে আনার সময় এ ছবি তুলে অপপ্রচার করছেন।’

 

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভুঁইয়া মাসুম বলেন, ‘ঘটনাটি শুনেছি। দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

 

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');