বিগত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত, দেশ-বিদেশে পলাতক এবং ফৌজদারি মামলায় অভিযুক্তরা কোনো পাসপোর্ট পাবেন না। এই তিন শ্রেণির লোকের পাসপোর্ট নবায়ন ও ইস্যু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এটা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভার সিদ্ধান্ত।
Leave a Reply