1. mdsabbirzamader7@gmail.com : admin :
  2. wp-b87ef5@dainiksotterkontho.com : usr_04a3773a :
ওমানর সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

ওমানর সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত

ডেক্স রির্পোট
    Update Time : Thursday, October 9, 2025
  • 367 Time View

ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী শ্রমিকের প্রাণ গেছে।

বাসস লিখেছে, বুধবার একটি মাছবাহী কন্টেইনার ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। মাছ ধরতে সমুদ্রে যাচ্ছিলেন তারা।

মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক বাসসকে বলেন, “চালকসহ নয় বাংলাদেশি একটি মাইক্রোবাসে করে মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার দিকে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে।”

 

তিনি বলেন, সড়কে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়। এতে আট বাংলাদেশি শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়েছেন চালক।

 

“নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।”

প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের মরদেহ সেখানকার বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

 

শ্রম কর্মকর্তা আসাদুল হক বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ফটো কার্ড তৈরি করুন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫
echo do_shortcode('[area_news]');